ঢাকাSaturday , 14 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের চিত্রা নদীতে ‘এসএম সুলতান নৌকাবাইচ’ আজ শনিবার

Link Copied!

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘নদী দুষণমুক্ত রাখি, পরিবেশকে পরিশুদ্ধ করি’-এ স্লোগানে শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ‘এসএম সুলতান নৌকাবাইচ’ প্রতিযোগিতা শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এবং প্রাণ বেভারেজের পৃষ্ঠপোষকতায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার এ নৌকাবাইচ প্রতিযোগিতায় নারী ও পুরুষদের অন্তত ২০টি নৌকা অংশগ্রহণ করবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা।

উল্লেখ্য, চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। অসুস্থতার কারণে ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24