ঢাকাSaturday , 14 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিবাজদের বিচারে বিশেষ ট্রাইবুনাল গঠন করুন : ডা: ইরান

Link Copied!

রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী চিহ্নিত দুর্নীতিবাজ ও লুটেরাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করছে। দুর্নীতি বাড়ছে জ্যামিতিক হারে। অসুস্থ ও প্রতিহিংসার রাজনীতি চর্চার কারণে দুর্নীতিবাজ আমলারা দেশে দুর্নীতির মহোৎসব চালাচ্ছে।

আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র মিশনের উদ্যোগে অবিলম্বে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিগত ১০ বছরের সরকারি ক্রয়সমূহ পুনঃতদন্ত করার দাবি জানিয়ে ডা: ইরান বলেন, ভোটারবিহীন দুর্বল সরকারের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ও লুটেরা গোষ্ঠীর যোগসাজসে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার পাচার করেছে। তাই অবিলম্বে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী চিহ্নিত দুর্নীতিবাজ ও লুটেরাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

তিনি বলেন, কুইক রেন্টাল কেলেংকারী, শেয়ারবাজার কেলেংকারী, হলমার্ক, ডেসটিনি, বিসমিল্লাহ গ্রুপ, বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরি, বেসিক ব্যাংকের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দুর্নীতিবাজ ও লুটেরা অপশক্তি বেপরোয়া হয়ে পড়েছে। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধংসস্তূপে পরিণত করেছে। রূপপুরে বালিশ কেলেংকারী ও ফরিদপুরে পর্দা কেলেংকারীর মাধ্যমে বর্তমানে দুর্নীতির ভয়াবহতা প্রকাশ পেয়েছে। তাই খাই খাই রাজনীতি ও দুর্নীতিবাজ নেতৃত্বমুক্ত বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।

ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো: ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, দেশ বাচাঁও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, যুবমিশন সদস্য সচিব শওকত চৌধুরী, ছাত্রমিশন সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন, কৃষকদল নেতা মোকতার আকন্দ, ছাত্র মিশনের আন্তর্জাতিক সম্পাদক কবি ইকবাল মাহমুদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24