ঢাকাThursday , 12 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যালয়ের পাশের ভবনের ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

Link Copied!

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে আসিফ মুন্সী (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। সে উপজেলার মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ ও বালুরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, অষ্টম শ্রেনীর ছাত্র আসিফ বিদ্যালয়ের হাজিরা খাতায় অনুপস্থিত ছিল। সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একতলা ভবনের ছাদে গেলে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সঙ্গে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ছাদ থেকে নীচে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২ টার দিকে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

সিরাজদীখন থানার ওসি মো.ফরিদ উদ্দিন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট এক ছাত্রের মৃত্যুর খবর আমাকে একজন ফোনে জানিয়েছে আমি আমার অফিসার ঘটনাস্থলে পাঠিয়েছি ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24