ঢাকাThursday , 12 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা

Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসা। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত দুই পুলিশ কর্মকর্তাকে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহ সোহান আহমেদ মুসা পৌর এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী।

গুরুতর আহত অবস্থায় থানা পরিদর্শক (তদন্ত) উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মুসার দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করতে চাইলে ছাত্রলীগ নেতা মুসা দোকান থেকে একটি ধারালো রামদা নিয়ে পুলিশের ওপর এলোপাথাড়ি কুপাতে থাকে।

হামলায় পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার এবং এসআই ফখরুজ্জামান গুরুতর আহত হন। তাদের কুপিয়ে মুসা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় ওসি তদন্ত উত্তম কুমারকে সিলেটে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় পুলিশ গ্রেফতার করতে তার দোকানে অভিযান চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। সূত্রঃ যুগান্তর

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24