ঢাকাThursday , 12 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

মাদারীপুরে সাগর ফকির ওরফে কালা সাগর (২৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

সদর উপজেলার মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড় থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাগর শহরের দরগা শরীফ এলাকার কালাম ফকিরের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাগরের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে সদর মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়।

এদিকে, গত মঙ্গলবার একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাগর। তারপর থেকেই সাগর নিখোঁজ ছিল বলে দাবি পরিবারের।

নিহত সাগরের মা সালেহা বেগম বলেন, ‘সাগর ঢাকায় টাইলসের কাজ করতো। কয়েকদিন আগে একটি মাদক মামলায় মাদারীপুর জেলা কারাগার থেকে জামিনে বের হয়। এরপরে ঢাকার উদ্দেশে রওয়ান দিলে সে নিখোঁজ হয়। কিন্তু কিভাবে সাগর এখানে মারা গেলো এটা বুঝতে পারলাম না।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, ‘নিহত সাগরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সকল ধরনের মোট ১৫টি মামলা রয়েছে। তার জন্য শহরের ছিনতাইয়ের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। আমরা অনেক দিন ধরে তাকে খুঁজতে ছিলাম। কিন্তু কোথাও খুঁজে পাইনি। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের মালামাল ভাগাভাগি নিয়ে তার সহযোগীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24