ঢাকাTuesday , 10 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এরশাদ যখন বাড়ি দেন তখন ভালো, এখন তিনি খারাপ

Link Copied!

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, এরশাদ যখন এক টাকায় বেগম খালেদা জিয়াকে গুলশানে একটি বাড়ি, ক্যান্টমেন্টে ভিতর সাড়ে ২২ বিঘার একটি বাড়ি দিয়ে দেন তখন তিনি ভালো। এখন যখন গণতন্ত্র রক্ষা করেছেন এখন তিনি খারাপ। এরশাদের আমলের মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহাম্মদেরা এখন গণতন্ত্র রক্ষা করছেন।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি জেল খাটছে, তাকে যদি জামিন দিতে হয় তার এখতিয়ার একমাত্র আদালতে বলে তিনি উল্লেখ করেন। ওনাদের (বিএনপির) কথা জনগণ আর বিশ্বাস করে না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, ব্রাহ্মণাবড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন প্রমূখ।

পরে মন্ত্রী এ্যাডেভোকেট আনিসুল হক এমপি কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আ.লীগের ত্রি-বাষির্কী সম্মেলনে যোগ দেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24