ঢাকাTuesday , 10 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কারবালার আত্মত্যাগের ঘটনা আমাদের প্রেরণা : মির্জা ফখরুল

Link Copied!

ন্যায় ইনসাফ রাষ্ট্র-সমাজ থেকে বিদায় করে দেয়া হয়েছে । বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে কারবালার আত্মত্যাগের ঘটনা আমাদের প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয় উৎপীড়নের মুখে বিপর্যস্ত। ন্যায় ইনসাফ রাষ্ট্র-সমাজ থেকে বিদায় করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সুবিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমাদের প্রেরণা জোগাবে কারবালার আত্মত্যাগের ঘটনা।

তিনি বলেন, হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদত বরণের শোকাবহ স্মৃতি বিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ভারাক্রান্ত ও বেদনার্ত করে তোলে। বিশ্ব মুসলিমসহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে কারবালায় তিনি, নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচরসহ জালিমের হাতে শহীদ হন।

ব্যক্তিগত কোনো অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্ম-সম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তার নিজের আত্মত্যাগের ঘটনা সারা দুনিয়ার সব মজলুমকে প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেরণা যুগিয়ে চলছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে আমি হযরত ইমাম হোসাইন (রা.) এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি ইমাম হোসাইন (রা.), তার পরিবার এবং কারবালার শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24