ঢাকাTuesday , 10 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে ভয়াবহ আগুনে দুটি দোকান ভষ্মীভূত

Link Copied!

নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন নতুন বাজার মার্কেটে। এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে বাজারের নৈশ প্রহরীরা কাঞ্চন কুমার পালের কাপড়ের দোকানে আগুনের শিখা দেখতে পায়। সঙ্গে সঙ্গে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর পৌছালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস। এই সময়ের মধ্যে আগুনে পুড়ে য়ায় কাঞ্চন কুমার পালের পাল বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ওই দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই পার্শ্ববর্তী আব্দুর রশিদের আত্রাই বুকডিপোর প্রায় ২ লাখ টাকার বইসহ অন্যান্য মালামালের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন লিডার আফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24