ঢাকাMonday , 9 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গোমূত্র-গোবরের ব্যবসায় আর্থিক সহায়তা দেবে ভারত সরকার

Link Copied!

তরুণ প্রজন্মকে উতসাহ দিতে গরুর বর্জ্যকে কাজে লাগিয়ে ব্যবসা করলে সব রকমের সহায়তা করবে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির গান্ধীনগরে অন্তরপ্রেনরশিপ ডেভালপমেন্ট ইন্সটিটিউট অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে এ কথা জানান ভারতের কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভ খাতিরিয়া।

তিনি বলেন, শুধু দুধ নয়, গোমূত্র এবং গোবরও সফলভাবে বাণিজ্যকরণ করা যায়, তার জন্য তরুণ প্রজন্মকে আর্থিক সহয়তা দেবে কেন্দ্র। ‘স্টার্ট আপ ইন্ডিয়ার’ আওতায় যারা গো-সংক্রান্ত পণ্যের ব্যবসা করবেন, তাদের প্রাথমিক মূলধনের ৬০ শতাংশ সহয়তা করবে সরকারই।

উল্লেখ্য, মোদি সরকার ফেব্রুয়ারিতে ৫০০ কোটি টাকার কামধেনু আয়োগ প্রতিষ্ঠা করে। এর মূল লক্ষ্য ছিল গরুর নিরাপত্তা দেয়া এবং গো সংক্রান্ত বিষয়ে নতুনত্ব ব্যবসা করা। খাতিরিয়ার কথায়, গোমূত্র এবং গোবর এই ব্যবসায় নয়া দিশা দেখাতে পারে।

তিনি আরো বলেন, ঔষুধ তৈরিতে গোমূত্রের প্রয়োজন হয়, তাই অত্যাধুনিক উপায়ে গোমূত্র শোধন করে কীভাবে ব্যবসা করা যায় তার প্রশিক্ষণও দেবে কেন্দ্র। ইতিমধ্যে বিভিন্ন গোশালায় এ ধরনের প্রশক্ষিণ হচ্ছেও বলে জানান তিনি।

সূত্র : ভারতীয় গণমাধ্যম দৈনিক যুগশঙ্খ

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24