ঢাকাMonday , 9 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২, সড়ক অবরোধ

Link Copied!

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় সোমবার সকালে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে কাভার্ডভানের চাপায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশা চালক জামাল হোসেন (৪৮) ও অজ্ঞাত যাত্রী (৪০)। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আশরাফুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টার দিকে যাত্রী নিয়ে অটোরিকশা চালক মুক্তারপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশা চালক জামাল মারা যান। আর অজ্ঞাত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি। কাভার্ডভ্যানের ঘাতক চালক ও হেলপার পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক কাভার্ডভ্যানটি ভাংচুর করে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ বিক্ষোভ করে। এসময় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ হওয়ায় দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পাশাপাশি এই রুটে চলাচলরত সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দু’ঘণ্টা পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24