ঢাকাSunday , 8 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ের জায়গায় অবৈধ দখল উচ্ছেদ করা হবেই : রেলমন্ত্রী

Link Copied!

বাংলাদেশ রেলওয়ের প্রয়োজনেই অবৈধ দখলকৃত জমিসহ কোয়ার্টার বাংলো থেকে দখলদার উচ্ছেদ করা হবে। একইসাথে রেলওয়ের সকল ভূসম্পত্তি রেগুলারাইজ করা হবে। রেলওয়ের উন্নয়নের জন্যই এটা করা হচ্ছে। পরবর্তীতে এগুলো আস্তে আস্তে শৃঙ্খলার মধ্যে আনার জন্য ব্যবস্থা নেয়া হবে। রোববার সকালে পঞ্চগড় থেকে ঢাকায় যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন।

এ সময় মন্ত্রী আরও বলেন, এবার উচ্ছেদ নোটিশ দেয়ার ফলে যারা দালালদের মাধ্যমে অবৈধভাবে দখল করে আছে তারা নতুন করে লীজ দেয়ার জন্য আবেদন করবে। যারা অবৈধভাবে আছেন তাদের আবেদনের সুযোগ আছে। দালালমুক্ত হয়ে তারা আবেদন করলে সরকার তাদের আবেদন ভেবে দেখবে। রেলওয়ের জমি ও অন্যান্য স্থাপনা নানা ভাবে বেদখল হয়ে গেছে। আমাদের উন্নয়নের সাথে সাথে রেলওয়ের যে সকল জমি অবৈধভাবে দখলদারদের কবলে রয়েছে সেগুলো আস্তে আস্তে দখলমুক্ত করা হবে। উচ্ছেদের যে বিষয়টি এসেছে তা অবশ্যই করা হবে। রেলওয়ের উন্নয়নের প্রয়োজনেই এমনটা করা হচ্ছে।

তিনি আরো বলেন, যারা রেলওয়ের জমি বা কোয়ার্টার দখল বা বিক্রির সাথে জড়িত আছেন তাদের কাছ থেকে দখল জমি ও কোয়ার্টার উদ্ধার করা হবে। পাশাপাশি জমি দখল ও কোয়ার্টার বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। রেলওয়ের সম্পদ কারো ব্যক্তি সম্পদ নয়। এটা জনগণের তথা রাষ্ট্রের সম্পদ। তাই এ সম্পদ কুক্ষিগত করে কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করতে চাইলে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।

বারবার উচ্ছেদ অভিযানের নোটিশ দেয়া হলেও তা থমকে যায়। কিন্তু এবার কোনভাবেই উচ্ছেদ অভিযান বন্ধ করা হবে না। যেকোন মূল্যে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ করা হবেই। এক্ষেত্রে কোন প্রকার টালবাহানার সুযোগ নেই।

মন্ত্রী সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানার বেহাল অবস্থা সম্পর্কে বলেন, অচিরেই এই কারখানাটি সংস্কার করা হবে এবং নষ্ট হওয়ার পথে প্রায় দেড়শ’ কোটি টাকার মেশিনপত্র আধুনিকায়নের মাধ্যমে কারখানাটি নতুন করে সচল করা হবে। এসময় নীলফামারী-১ আসনের এমপি আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদলসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24