ঢাকাSaturday , 7 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অনন্য রেকর্ড মালিঙ্গার

Link Copied!

নতুন মাইলস্টোন স্থাপন করার দিনেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন লসিথ মালিঙ্গা। ওয়ান ডে ম্যাচে পর পর চার বলে ৪টি উইকেট নেয়ার কৃতিত্ব আগেই দেখিয়েছিলেন শ্রীলঙ্কান স্পিড-স্টার। এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পর পর চার বলে ৪টি উইকেট নিলেন মালিঙ্গা। একই সঙ্গে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিক এবং ১০০ উইকেটের মাইলফলক টপকে গেলেন তিনি।

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে এমন বিরল নজির গড়েন মালিঙ্গা। ২০০৭ ওয়ান ডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর চার বলে ৪টি উইকেট নিয়েছিলেন লসিথ। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে মালিঙ্গা আউট করেন যথাক্রমে কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি’গ্র্যান্ডহোম ও রস টেলরকে।

মালিঙ্গা ইতিহাসের দ্বিতীয় বোলার যিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পর পর চার বলে ৪টি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। এর আগে এই নজির গড়েন আফগান লেগ-স্পিনার রশিদ খান৷ তবে এদিন সব মিলিয়ে ম্যাচে মাত্র ৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন তিনি। এদিন পাল্লেকেলেতে দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন টপকে যান মালিঙ্গা। তিনি পিছনে ফেলে দেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিকে। টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে আফ্রিদি ৯৭ উইকেট নিয়েছেন।

ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মালিঙ্গা। ক’দিন আগে বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজেই খেলে ফেলেছেন কেরিয়ারের শেষ ওয়ান ডে ইন্টারন্যাশনাল। কেবলমাত্র টি-২০ ক্রিকেটেই শ্রীলঙ্কার জার্সি গায়ে চাপান মালিঙ্গা। এদিন আরও একবার বুঝিয়ে দিলেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে এখনও সমান কার্যকরী তিনি।

মূলত মালিঙ্গার ধ্বংসাত্মক বোলিংয়ের জেরেই নিউজিল্যান্ড ১৬ ওভারে ৮৮ রানে অল-আউট হয়ে যায়। তার আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময় ১২৫ রান তোলে। অর্থাৎ সিরিজ হারতে হলেও শেষ টি-২৯ ম্যাচে ৩৭ রানের সান্ত্বনার জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

সিংহলিদের হয়ে গুণতিলকে ৩০, ডিকওয়েলা ২৪ ও মধুশঙ্কা ২০ রান করেন। ৩টি করে উইকেট নেন স্যান্টনার ও অ্যাস্টল। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৮ রান ক্যাপ্টেন টিম সাউদির। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান বলতে কলিন মুনরোর ১২ ও স্যান্টনারের ১৬। মালিঙ্গার ৫ উইকেট ছাড়াও ধনঞ্জয়া নেন ২টি উইকেট। ম্যাচর সেরা হয়েছেন মালিঙ্গা। সিরিজ সেরা সাউদি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24