ঢাকাThursday , 5 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গাড়িচাপায় সিআইডির পরিদর্শক নিহত

Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া (৪৯) নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা বাইপাস (ভোগড়া-ভুলতা) সড়কের উপজেলার উলুখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী এলাকার মকবুলুর রহমানের ছেলে। ১৯৯৫ ব্যাচের এ কর্মকর্তা গাজীপুর সিআইডিতে কর্মরত ছিলেন।

উলুখোলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার জানান, পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গাজীপুরের কর্মস্থলে ফিরছিলেন। বুধবার রাতে কালীগঞ্জের ভোগড়া-ভুলতা সড়কের উলুখোলা ব্রিজের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এসময় পেছন থেকে দ্রুতগামী অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24