ঢাকাThursday , 5 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে দেড়বছরের শিশুকে কুপিয়ে হত্যা

Link Copied!

জয়পুরহাট সদর উপজেলার ভাদসার ভগবানপুর এলাকায় ১৮ মাসের এক শিশুকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে বাড়ির কাজের লোক।

আজ বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। হত্যাকারী নাসিমকে আটক করেছে পুলিশ।

নিহত শিশু সিয়াম পাশ্ববর্তী নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর মিধ্যাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নাসিম জগদীশপুর গ্রামের শিশু সিয়ামের বাবা ইউসুফের বাড়িতে মুরগীর খামারে কাজ করত। সেই সুবাধে গত বুধবার বিকেলে শিশু সিয়ামকে কোলে নিয়ে নাসিম ঘুরতে বের হয়। তারপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। স্থানীয়ভাবে এলাকায় মাইকিং করেও তাদের খোঁজ মেলেনি। বৃহস্পতিবার ভোরে ভগবানপুর এলাকায় স্থানীয়রা একটি পুকুরে পাট জাগ দেওয়ার সময় ক্ষত-বিক্ষত অবস্থায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পরে বেলা ১১টার সময় স্থানীয়রা হত্যাকারী নাসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রাইহান কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং স্থানীয়দের সহায়তায় হত্যাকরীকে আটক করেছে। তবে ঠিক কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24