ঢাকাThursday , 5 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দিনে স্বেচ্ছায় আত্মসমর্পণ, রাতে ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

Link Copied!

চট্টগ্রামে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণের ১২ ঘণ্টার মাথায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ বেলাল (৪৩) নামে এক আসামি নিহতের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।

নিহত বেলাল নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আবদুল কাদেরের ছেলে। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।

পুলিশের দাবি, নিহত বেলাল একজন তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এছাড়া তিনি সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরীর ভাষ্য, বুধবার দুপুর একটার দিকে সন্ত্রাসী বেলাল স্বেচ্ছায় থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে। রাতে আসামি বেলালকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হলে জালালাবাদ পাহাড়ে তার সহযোগীরা তাকে (বেলালকে) ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়।

ওসির দাবি, এসময় উভয় পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী বেলাল নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং চারটি রামদা উদ্ধার করার কথাও জানান তিনি।

সূত্র : ইউএনবি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24