ঢাকাWednesday , 4 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান ক্রিকেটের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ

Link Copied!

একসাথে দুটি দায়িত্ব পেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ-উল হক। পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ ও নির্বাচক হলেন তিনি। পাকিস্তান ক্রিকেটে এই প্রথম একসাথে দুটি দায়িত্ব পালন করবেন একজন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ওয়াকার ইউনুস। তবে ব্যাটিং কোচের পদটি এখনো খালি আছে।

আগে দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন মিকি আর্থার আর নির্বাচক ছিলেন ইনজামামুল হক।

নতুন দায়িত্ব পাওয়ার পর মিসবাহ বলেন, ‘পাকিস্তান দলের নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এটি খুবই সম্মানের। তারচেয়েও বেশি হলো, অনেক বড় দায়িত্ব এখন আমার কাঁধে।’

মিসবাহ সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেন ২০১৭ সালের ১৪ মে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24