ঢাকাWednesday , 4 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আসাম থেকে বিদেশী সাংবাদিকদের চলে যাওয়ার নির্দেশ

Link Copied!

এনআরসি বা নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের পর আসামে চলছে চাপা উত্তেজনা। তালিকা থেকে বাদ পড়া নাগরিকরা এই নাগরিক তালিকার শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন। এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় আসামকে ‘সুরক্ষিত এলাকা’ (প্রোটেকটেড এরিয়া) হিসেবে চিহ্নিত করেছে।

একই সঙ্গে কর্মরত বিদেশী সব সাংবাদিককে ওই রাজ্য ছেড়ে যেতে বলা হয়েছে। আসাম ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম দ্য আসাম ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির একজন নারী সাংবাদিককে আসাম পুলিশ পাহারা দিয়ে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায়। তাকে দিল্লিগামী পরের ফ্লাইটে উঠিয়ে দেয়া হয়। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’কে উদ্ধৃত করে এ তথ্য দিয়েছে আসাম ট্রিবিউন।

তাদের কাছে সূত্রগুলো বলেছে, বিনয়ের সঙ্গে ওই সাংবাদিককে আসাম ছেড়ে চলে যেতে বলেছে আসাম সরকারের কর্মকর্তারা। সেখানে যেতে হলে এখন থেকে প্রথমে ভারত সরকারের অনুমতি নেয়ার কথা জানিয়ে দেয়া হয়েছে।

পত্রিকাটি লিখেছে, এখন পর্যন্ত শুধু জম্মু ও কাশ্মির, উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি দু’চারটি রাজ্যে রিপোর্ট করার ক্ষেত্রে বিদেশী সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আছে।

কিন্তু এ তালিকায় এখন আরেকটি নাম আসাম যুক্ত হলো বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলোর সঙ্গে যোগাযোগ করে ওই পত্রিকার সাংবাদিক। জবাবে জানানো হয়, এখন থেকে আসামে যেতে হলে বিদেশী সাংবাদিককে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। আর চূড়ান্ত ক্লিয়ারেন্স দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24