ঢাকাWednesday , 4 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘লাইক’ গোনার দিন শেষ!

Link Copied!

ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় অপশন ‘লাইক’। কোন পোস্ট বা ছবিতে সবচেয়ে বেশি মানুষ প্রতিক্রিয়া জানায় ‘লাইক’ ও সংশ্লিষ্ট কয়েকটি উপায়ে (স্যাড, লাভ ইত্যাদি)। কোন পোস্ট কতটা হিট হলো সেটিও বোঝা যায় লাইক সংখ্যা দেখে; কিন্তু ফেসবুক জানিয়েছে, তারা কোন পোস্ট বা ছবির ‘লাইক’ সংখ্যা গোপন রাখার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

ফেসবুক মনে করছে, ‘লাইক’ সংখ্যা দ্বারা মূলত ছবি, ভিডিও বা পোস্টের মধ্যে একটি অঘোষিত প্রতিযোগিতা কাজ করে। ‘লাইক’ সংখ্যা দেখা না গেলে এই প্রতিযোগিতা বন্ধ হবে। কে বেশি ‘লাইক’ পেল সেটি নিয়ে কেউ চিন্তা না করে পোস্টের বিষয়বস্তুর দিকে নজর দেবে।

ফেসবুকের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম চলতি বছরের শুরুর দিকে ঘোষণা দিয়েছিল যে, তারা পরীক্ষামূলকভাবে ছয়টির বেশি দেশে পোস্টের ‘লাইক’ সংখ্যা গোপন রাখার কাজ শুরু করেছে। সেখানে শুধুমাত্র পোস্ট দাতারাই নিজ নিজ পোস্টের লাইক সংখ্যা দেখতে পাবেন। বাইরের কেউ সেটি দেখতে পাবেন না।

মঙ্গলবার ফেসবুকের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, আমরা ফেসবুকের লাইক সংখ্যা গোপন করার বিষয়টি নিয়ে ভাবছি।

জনপ্রিয় আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারও পরীক্ষামূলকভাবে কিছু দেশে ‘লাইক’ ও ‘রিটুইট’ সংখ্যা ‘পাবলিক’ না করে ‘অনলি মি’ রাখার পদ্ধতি প্রয়োগ করছে। তবে প্রতিষ্ঠানটি বলছে, তারা দেখতে পেয়েছে এর ফলে পোস্টে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেয়ার হার কমে গেছে।

টুইটারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন কেভন বেকপুর বলেছেন, প্রতিক্রিয়া প্রকাশের চিহ্নটি যখন দেখা না যায়, তখন প্রতিক্রিয়া জানানোর আগ্রহ কমে যায় মানুষদের মধ্যে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24