ঢাকাTuesday , 3 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর সার্কিট হাউস মাঠে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য জাহাঙ্গীর আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্ণামেন্টে চর নিলক্ষিয়া ইউনিয়নের মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে সিরতা ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে অস্টধার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24