ঢাকাMonday , 2 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

টেলরে বিধ্বস্ত লঙ্কা

Link Copied!

রস টেলরের ঠাণ্ডা মাথার ব্যাটিং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দুরন্ত জয় এনে দিলো নিউজিল্যান্ডকে৷ ব্যর্থ হলো কুশল মেন্ডিসের অনবদ্য লড়াই৷

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা৷ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে সিংহলিরা৷ হাফ-সেঞ্চুরি করেন মেন্ডিস৷ তাকে সহায়তা করেন নিরোশন ডিকওয়েলা৷ কিউয়ি অধিনায়ক টিম সাউদি বল হাসে সামনে থেকে নেতৃত্ব দেন৷

পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৫ রান তুলে নেয়৷ ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও দলকে জয়ের মঞ্চে বসিয়ে দিয়ে যান টেলর৷ তাকে যথাযথ সহায়তা করেন কলিন ডি গ্র্যান্ডহোম৷ মালিঙ্গা আপ্রাণ চেষ্টা করেও কিউয়িদের জয় থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি৷

শ্রীলঙ্কার হয়ে ইনিংসের শুরুটা মন্দ করেননি মেন্ডিস ও কুশল পেরেরা৷ ওপেনিং জুটিতে দু’জনে ৪১ রান যোগ করেন৷ শেষে ১০ বলে ১১ রান করে পেরেরা আউট হন সাউদির বলে৷ আবিস্কা ফার্নান্দো ১৭ বলে ১০ রানের সতর্ক ইনিংস খেলে ক্রিজ ছাড়েন৷ তাকে আউট করেন মিচেল স্যান্টনার৷

মেন্ডিস ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান৷ ৫৩ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন৷ ইনিংসের শেষ ওভারে নিরোশন ডিকওয়েলা আউট হন ২৫ বলে ৩৩ রান করে৷ ইনিংসের শেষ তিনটি বল ব্যাট করে ইসুরু উদানা ১৫ রান যোগ করেন৷ তিনি ২টি ছক্কা মারেন৷ দাসুন শানাকা নটআউট থাকেন ব্যক্তিগত ১৭ রানে৷ সাউদি ২টি ও স্যান্টনার ১টি উইকেট নেন৷

তুলনায় নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি৷ মাত্র ৩৯ রানের মধ্যে কলিন মুনরো (০), মার্টিল গাপ্তিল (১১) ও টিম সেফার্তের (১৫) উইকেট হারিয়ে বসে কিউয়িরা৷ চার নম্বরে ব্যাট করতে নেমে কলিন ডি গ্র্যান্ডহোম ২৮ বলে ৪৪ রান করেন৷ তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন৷ রস টেলর আউট হন ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৮ রান করে৷ ড্যারিল মিচেল ২৫ ও স্যান্টনার ১৪ রান করে অপরাজিত থাকেন৷ মালিঙ্গা ও ওয়ানিন্দু ডি’লিসভা ২টি করে উইকেট নেন৷ ১টি উইকেট ধনঞ্জয়ার৷ ম্যাচের সেরা হয়েছেন টেলর৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24