ঝালকাঠিতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় শহরের ব্র্যাকমোড়ের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়।
জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর থানা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, শহর যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দ্বীপু।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহরের দাবি জানান।
পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



