ঢাকাSunday , 1 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে ভর্তি আবেদন শুরু কাল

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল, যা চলবে ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম অব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন শেষে পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন করা যাবে ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতবছরের ন্যায় এবারো চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় থাকছে ৮০ নম্বরের এমসিকিউ ও ২০ নম্বরের লিখিত অংশ। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষার আবেদন ফর্মের মূল্য ধরা হয়েছে- ‘এ’ ইউনিট ৫০০ টাকা, ‘বি’ ইউনিট ১৬০০ টাকা, ‘সি’ ইউনিট ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের জন্য ১৩০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে মোট আসন সংখ্যা ২ হাজার ৪৬৬টি।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার আবেদনসহ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24