মাদারীপুরে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। আজ রোববার সকালে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে জেলার কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে একটি র্যালি বের করে কালকিনির উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বার বার নির্বাচিত সফল ও সদ্য ভেঙ্গে দেয়া কমিটির সাবেক সভাপতি মো: ফজলুল হক বেপারী, সহ-সভাপতি আব্দুস সালাম বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মিজানুর রহমান, সহ-সভাপতি রোকুনুজ্জামান রতন, সাধারন সম্পাদক কামাল হোসেন বেপারী, যুবদলের সভাপতি মো: মিজান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরে আলম ছান্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাই, দফতর সম্পাদক নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন নান্না, প্রচার সম্পাদক এইচ এম তুহিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া জেলার শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সমাজ সেবক ইয়াজ্জেম হোসেন রোমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জহের গোমস্তা, সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল ইসলাম দিপু, সহ-সভাপতি শহিদুল্লাহ বেপারী, শিবচর পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শফিক, সাধারণ সম্পাদক ইমতিয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। এ সময় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।



