ঢাকাSunday , 1 September 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রীকে টার্গেট করে হামলা হয়নি, উদ্দেশ্য ছিল ভিন্ন : কাদের

Link Copied!

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকারমন্ত্রীর প্রটোকলে থাকা পুলিশের ওপর বোমা হামলার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের সূত্র থেকে নিশ্চিত হয়েছি- এ হামলা মন্ত্রীকে টার্গেট করে করা হয়নি। হামলাকারীদের উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি আরো বলেন, এই হামলা পরীক্ষামূলক। এমন ছোট ছোট ঘটনা দিয়ে বড় ঘটনার আলামতের আভাস দিতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

দেশ থেকে এখনও উগ্রবাদ নির্মূল হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘উগ্রবাদ দমনে গোয়েন্দাদের রেকর্ড ভালো। তবে উন্নত প্রযুক্তি অর্থাৎ রিমোট কন্ট্রোলারের মাধ্যমে যদি হামলা করে থাকে সে বিষয়ে গোয়েন্দারা এখনও অভিজ্ঞ হতে পারেনি।’

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শনিবার রাতে মন্ত্রীর গাড়িবহর যানজটে পড়লে প্রটেকশনের পুলিশের সদস্যরা নেমে যানজট ছাড়াতে যান। এ সময় তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ আহত হন। আহত দুই পুলিশ সদস্য হলেন- ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম ও স্থানীয় সরকারমন্ত্রীর নিরাপত্তা দলের অফিসার এএসআই শাহাবুদ্দিন। এই হামলার ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এর আগে মালিবাগে, গুলিস্তানে, খেজুরবাগানে একই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশের ওপর রিমোট কন্ট্রোল বোমা মারা হয়েছে। এরা ছোটখাটো হামলা করে টেস্ট কেস হিসেবে বড় ধরনের হামলা ঘটাতে পারে। এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। পুলিশ ও গোয়েন্দাদের তৎপরতাও বেড়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24