ঢাকাSaturday , 31 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের নাগরিক তালিকা অশনি সঙ্কেত : ইমরান খান

Link Copied!

শনিবার ভারতের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস অর্থাৎ এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই মোদী সরকারকে আক্রমণ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান বলেন, মুসলিমদের নিশানা করার বৃহত্তর নীতির অঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে এনআরসি।

৫ আগস্ট জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা করার পর থেকেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন ইমরান খান ও তার সরকার। এনআরসি নিয়ে শনিবার তার টুইটে তিনি লিখেছেন, ভারতে মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করা হচ্ছে, এই ঘটনাকে সারা দুনিয়ার অশনি সঙ্কেত হিসেবে দেখা উচিত।

ইমরান লিখেছেন, ‘ভারতীয় ও আন্তর্জাতিক মিডিয়া থেকে মোদী সরকার দ্বারা মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করার খবর সারা দুনিয়ার কাছে অশনি সঙ্কেত হওয়া উচিত, যে কাশ্মিরের অবৈধ অধিগ্রহণ মুসলিমদের নিশানা করার বৃহত্তর নীতির অঙ্গ।

গত সপ্তাহে একের পর এক টুইটে ভারত সরকারকে ‘ফ্যাসিবাদী’, ‘বর্ণবিদ্বেষী’, ‘নাৎসি আদর্শের’ অনুগামী আখ্যা দিয়ে ইমরান অভিযোগ করেছেন, ‘জাতিগত নির্মূলীকরণ এবং গণহত্যার আদর্শ’ মেনে চলছে ভারত সরকার।

শনিবার প্রকাশিত আসাম এনআরসি-র চূড়ান্ত তালিকায় স্থান হয় নি ১৯ লক্ষের বেশি মানুষের। গতবছর প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল না ৪০ লক্ষ মানুষের। শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে, তাতে ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬৬১ জন আবেদনকারীর মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে ৩ কোটি, ১১ লক্ষ, ২১ হাজার ৪ জনের।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মূলত আসামে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার লক্ষ্যেই শুরু হয়েছিল এনআরসি প্রক্রিয়া। যাদের নাম চূড়ান্ত তালিকায় নেই, তারা এর বিরুদ্ধে আবেদন জানাতে পারেন ফরেনার্স ট্রাইব্যুনালে, যেখানে শুনানি হবে তাদের মামলার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনও মামলায় চূড়ান্ত নির্দেশ প্রকাশিত হবে নথিপত্র পেশ করার ১২০ দিনের মধ্যে। ইন্ডিয়ান এক্সপ্রেস

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24