ঢাকাFriday , 30 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামাতো-ফুপাতো দু’ভাই নিহত

Link Copied!

গাজীপুরে শুক্রবার বিকেলে ট্রাকের চাপায় এক মোটর সাইকেলের আরোহী মামাতো-ফুপাতো দু’ভাই নিহত হয়েছেন। তারা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার বসুরা পূর্ব পাড়া এলাকার জুয়েল চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৫) ও তার ফুপাতো ভাই চট্রগ্রামের রাউজান থানার ডাবুয়া এলাকার ইব্রাহিম মাহবুবের ছেলে সাদ্দাম হোসেন (২৪)। রুবেল চৌধুরী স্থানীয় বিকেসি পোশাক কারখানার কর্মী।

জিএমপির বাসন থানার ওসি একেএম কাওসার আহমেদ চৌধুরী ও স্থানীয়রা জানান. শুক্রবার বিকেল তিনটার দিকে ফুপাতো ভাই সাদ্দামকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলযোগে রুবেল পূবাইল থেকে ভোগড়া যাচ্ছিলেন। পথে তারা ঢাকা বাইপাস (নাওজোর-ভুলতা) সড়কের মোগরখাল এলাকার ইকোফ্যাব পোশাক কারখানার সামনে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা ও চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দু’ভাই ঘটনাস্থলেই নিহত হয় ও তাদের মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ ও মোটর সাইকেল উদ্ধার করে। তবে ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ওই সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যহত হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24