ঢাকাFriday , 30 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

Link Copied!

রাজধানীর বাংলামোটরে নিউ ইস্কাটন রোডের একটি বাসায় সাবিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় সাবিনার স্বামী মাসুদ কাজীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

হাতিরঝিল থানার এসআই শাকিল জোয়ারদার বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে সাবিনাকে মারধর করেন তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করান তার স্বামী। সেখানে তার মৃত্যু হলে লাশ বাসায় নিয়ে যায় স্বামী মাসুদ কাজী।

তিনি আরও বলেন, পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ঝগড়া হয়। স্বামীর মারধরের একপর্যায়ে স্ত্রী সাবিনার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্বামী মাসুদকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, বাংলামোটরের নিউ ইস্কাটন রোডের পানির পাম্প সংলগ্ন ৬৭/বি বাসায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এই দম্পতি। নানা বিষয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এমনকি স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই হাতাহাতির ঘটনাও ঘটতো।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24