ঢাকাThursday , 29 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মিরিদের পাশে দাড়াতে আফ্রিদির টুইট, গম্ভীরের বিদ্রুপ

Link Copied!

ফের শাহিদ আফ্রিদিকে বিদ্রুপ করলেন গৌতম গম্ভীর। জম্মু-কাশ্মির থেকে ৩৭০ ধারা তুলে নেয়ার প্রতিবাদে কাশ্মিরিদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সূত্রেই শুক্রবার নিয়ন্ত্রণরেখায় গিয়ে মানুষদের পাশে দাঁড়ানোর আবেদন করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

বুধবারই টুইটারে আবেদন করে আফ্রিদি লেখেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাবে আমাদের এগিয়ে আসা উচিত। শুক্রবার ‘মাজ়ার এ কুয়াইদ’-এ দুপুর ১২টার সময় আমি থাকব। ৬ সেপ্টেম্বর এক শহীদের বাড়িতেও যাওয়ার ইচ্ছে আছে। নিয়ন্ত্রণরেখায় দেখা হচ্ছে।’

এর আগেও কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পরে রাষ্ট্রকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান আফ্রিদি। এ দিন গৌতম গম্ভীর সাবেক পাকিস্তান তারকার এই আবেদন নিয়ে ব্যঙ্গ করেন। আফ্রিদির একটি ছবি পোস্ট করে গম্ভীর টুইট করেন, ‘এই ছবিতে শাহিদ আফ্রিদি নিজেকেই জিজ্ঞাসা করছে কোন কাজ করে আরও এক বার নিজেকে লজ্জিত করা যায়। আরও এক বার প্রমাণ হয়ে গেল, এখনও পরিণত হতে অনেক সময় লাগবে ওর। তাই ঠিক করেছি, ওকে অনলাইন কিন্ডারগার্টেন টিউটোরিয়ালের শরণাপন্ন হওয়ার প্রস্তাব দেব।’

গম্ভীর ও আফ্রিদি বরাবরই যুযুধান। ২০০৭-এ কানপুর ওয়ান ডে-তে দু’জনে ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়িয়ে পড়েন। সেই রেশ এখনও কাটেনি। আফ্রিদি কোনও ভারত-বিদ্বেষী মন্তব্য করলেই তাঁকে আক্রমণ করতে ভোলেন না গম্ভীর।

কাশ্মিরের মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন সাবেক পাকস্তানি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদও। তার টুইট, ‘শান্তির পতাকা নিয়ে পাকিস্তান সীমান্তে যাওয়ার ইচ্ছে আছে। আবেদন করব আমার সাথে যেন ক্রীড়াজগত ও অন্যান্য বিশেষ ব্যক্তিত্বেরা যোগ দেন। সেখানের মানুষদের সাথে শান্তি নিয়ে চর্চা করব। কাশ্মিরের মানুষদের উপরে অত্যাচার থামানো না হলে আমি একাই সীমান্তে গিয়ে শান্তির বার্তা দেব। কাশ্মিরের মানুষদের পাশে বরাবরই আছি।’

মঙ্গলবার পাকিস্তানের বক্সার আমির খান নিয়ন্ত্রণরেখায় গিয়ে মানুষদের সাথে কথা বলে আসেন। পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যেই তাকে নিয়ন্ত্রণরেখায় যাওয়ার ছাড় দেয়া হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24