ঢাকাThursday , 29 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সিআইডি প্রধান হলেন চৌধুরী আবদুল্লাহ্ আল মামুন

Link Copied!

বাংলাদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি সিআইডির বিদায়ী প্রধান (ডিএমপির নবনিযুক্ত কমিশনার) অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল মামুনের এ নিয়োগের কথা জানানো হয়।

এই কর্মকর্তা পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে কর্মরত ছিলেন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের বনেদী পরিবারের সন্তান আবদুল্লাহ আল মামুন চলতি বছর মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর পুর্বে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অপর এক প্রজ্ঞাপনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ডিএমপির বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24