ঢাকাWednesday , 28 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে চোর থেকে বাঁচতে খামারের চারপাশের তারে বিদ্যুত সংযোগ: নিহত২

Link Copied!

চুরের উপদ্রব থেকে বাঁচতে খামারের চারপাশের তারে বিদ্যুত সংযোগ দেয়ায় ১জনসহ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার গাংগাইল ইউনিয়নের শালধরা ও পংকরহাটি গ্রামে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে নান্দাইল থানার ওসি মনসুর আহম্মেদ জানিয়েছেন।

নিহতরা হলেন গাংগাইল ইউনিয়নের শাইলধরা গ্রামের চানফর আলীর ছেলে আবুবকর সিদ্দিক (৬০) ও একই ইউনিয়নের পংকরহাটি গ্রামের মনির হোসেনের ছেলে ফজলুর রহমান (৬৩)।

ওসি মনসুর বলেন, আবুবকর জমিতে কাজ করার সময় পাশের একটি মুরগির খামারের বিদ্যুৎ-তারের বেড়ার স্পর্শে ঘটনাস্থলেই মারা যান।

“খামারটির মালিক নূরুল ইসলাম। তিনি বন্যপ্রাণী ও চোরের উপদ্রব থেকে খামার রক্ষার জন্য খামারের চারপাশ খোলা তার দিয়ে বিদ্যুতায়িত করে রাখেন বলে পুলিশ জানতে পেরেছে।”

ফজলুর রহমানের মৃত্যু সম্পর্কে তিনি বলেন, “ফজলুর রহমান বাড়ির পাশে সেচমেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।”

দুটি মৃত্যুর ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি মনসুর আহম্মেদ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24