ঢাকাWednesday , 28 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের আকাশ ও স্থলপথ ভারতের জন্য নিষিদ্ধ হচ্ছে!

Link Copied!

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশপথ ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিবেচনা করছে পাকিস্তানের মন্ত্রিসভা। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এমন তথ্য জানিয়েছেন।

টুইটারে এক পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে ভারতীয় বাণিজ্যে পাকিস্তানের স্থলপথ সম্পূর্ণ বন্ধেরও আভাস দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।-খবর ডন অনলাইনের

তিনি বলেন, এসব সিদ্ধান্তের জন্য আইনগত আনুষ্ঠানিকতা কার্যকর করার কথা ভাবা হচ্ছে।

কাশ্মীরের স্বায়ত্তশাসনের বাতিলে ভারতীয় সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে পাকিস্তানের এই মন্ত্রী বলেন, মোদি শুরু করেছেন, আর আমরা শেষ করবো।

ফাওয়াদ চৌধুরীর এই মন্তব্য এমন এক সময় এসেছে, যার একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অধিকৃত কাশ্মীর নিয়ে সরকারে কৌশলে আস্থা স্থাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইমরান খান বলেন, কাশ্মীরের নিপীড়িত লোকদের সমর্থন দিতে যা করা দরকার, পাকিস্তান তা-ই করবে।

গত ৫ আগস্ট সাত দশক ধরে ভোগ করা কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয় ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।

এরপর মুসলমান অধ্যুষিত রাজ্যটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ আরোপ করে এবং সেখানকার মূলধারার রাজনীতিবীদদের আটক করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24