ঢাকাTuesday , 27 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম মনির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল বলে দাবি করেছেন নিহত মনিরুলের স্বজনরা। নিহত মনিরুল ইসলাম মনির গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা (উত্তর পাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্তা শামসুল হক দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করার পর ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো মনিরুল। কয়েকদিন আগে সেখানে সে জ্বরে আক্রান্ত হয়। কর্মস্থলের স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা নিয়ে কোনো উন্নতি না হওয়ায় পরে তাকে তার পরিবার চিকিৎসা করানোর জন্য সোমবার বাড়ি নিয়ে আসে। পরে তাকে চিকিৎসা করানোর জন্য বগুড়া হাসপাতালে নেয়ার পথে আনুমানিক রাত ১১টার দিকে মনিরুলের মৃত্যু হয়।

কামারদহ ইউপি সদস্য রশিদুল ইসলাম এরোম মনিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24