ঢাকাTuesday , 27 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী শিশু হত্যার দায়ে ৫ যুবকের যাবজ্জীবন

Link Copied!

বগুড়ায় প্রতিবন্ধী শিশুকে হত্যার দায়ে ৫ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরা হলো বগুড়া সদরের মাটিডালী এলাকার ইউসুৃফ (২৬) সাব্বির আহমেদ (২০) , প্রদীপ (১৯) রেহান (২০) ও বারপুর এলাকার রাশেদ (২০)। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ১ এর বিচারক শারমিন আকতার মঙ্গলবার দুপুরে এ রায় প্রদান করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ১০ নভেম্বর ’২০১৫ সালে বগুড়া সদরের বারপুর এলাকার বাড়ীর পাশের এক দোকানী বসে থাকা অবস্থায় শিশু প্রতিবন্ধী রিপন (১৩) নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর পাশের এলাকার চাঁদপুর গড়ের জঙ্গলে ২০১৫ সালের ১৫ নভেম্বর ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। পরে শিশু রিপনের বাবা ফারুক বাদী হয়ে  পরের দিন ১৬ নভেম্বর বগুড়া সদর থানায় ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্ত কারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মোঃ জুলহাস হোসেন ২০১৬ সালের ১৪ এপ্রিল আদালতে এজাহারভুক্ত ইউসুৃফ (২৬) সাব্বির আহমেদ (২০) , প্রদীপ (১৯) রেহান (২০) , বারপুর এলাকার রাশেদ (২০) ও পাপ্পু (১৪) নামে চার্জশিট দাখিল করেন। কিন্তু পাপ্পু কিশোর অপরাধী হওয়ায় তার বিচার কিশোর অপরাধ আদালতে স্থানান্তর করা হয়।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবি এপিপি নাসিমুল করিম হলি জানান, চার্জশিটভুক্ত ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়। অনাদায়ে ৩ বছর বিনাশ্রম কারদান্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ন্ডডপ্ত আসামি রিহান ও সাব্বির আদালতে উপস্থিত থাকলেও বাকী ৩জন পলাতক রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24