ঢাকাTuesday , 27 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নজরুলের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান সেতুমন্ত্রীর

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দীক্ষাকে কাজে লাগিয়ে সমাজ থেকে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটন করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জনিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে জাতীয় কবির ৪৩তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ আহ্বান জানান।

সেতুমন্ত্রী বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। বিবিসির জরিপে তিনজন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে প্রথমে রয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই তিনজন শ্রেষ্ঠ মানুষকে আমরা এই আগস্ট মাসে হারিয়েছি।’

তিনি আরো বলেন, ‘বিদ্রোহী কবি সব সময় আমাদর অসাম্প্রদায়িকতার শিক্ষা দিয়ে গেছেন। মানবতার শিক্ষা দিয়ে গেছেন।’

কবির স্মৃতি সংরক্ষণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতীয় কবি হিসেবে নজরুল ইসলাম সমাদৃত। এটা শুধু মুখের কথা নয়। এটা আমরা আমাদের বিশ্বাসে প্রতিটি কর্মে প্রমাণ করেছি। আমরা বাস্তবে কি শুধু ভাষণ দিচ্ছি, মোটেই না। আমরা সকলে বিদ্রোহী কবির চেতনাকে ধারণ করছি। তাকে সর্বদা সসম্মানে ভূষিত করছি।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24