ঢাকাMonday , 26 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ষষ্ঠ বারের মতো ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এসপি হারুন

Link Copied!

ষষ্ঠ বারের মতো ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) উপাধি লাভ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ সোমবার সকালে ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে ২০১৯ সালের জুলাই মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

সভার সূত্র জানায়, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি মোহাম্মদ হারুন অর রশীদকে ২০১৯ সালের জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে নারায়ণগঞ্জ এসপি হারুন নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর ২০১৮ সালের ডিসেম্বর ও ১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের অপরাধ সভায়ও পরপর তিন বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে ধারাবাহিকতা ধরে রেখে মে-জুন ও জুলাই-২০১৯ মাসে একটানা পরপর তিন বারসহ এখন পর্যন্ত মোট ছয় বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি উপাধি লাভ করলেন।

প্রসঙ্গত, এসপি হারুন পুলিশের সর্বোচ্চ রাষ্টীয় সম্মান হিসেবে তিন বার বিপিএম ও দুই বার পিপিএম পদক পেয়েছেন। তিনি নারায়ণগঞ্জ জেলার যোগদানের পর থেকে ভূমিদস্যুদের গ্রেফতার, বড় বড় মাদক কারবারীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, জঙ্গীবাদ দমন, হকার উচ্ছেদ, রাস্তা দখল মুক্ত করা, প্রভাবশালীদের হাত থেকে ফ্লাট মুক্ত করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর, এতিমদের সম্পত্তি ও মিলকারখানা ফিরিয়ে দেয়াসহ নানা ধরণের জনসেবামূলক কাজ করে সর্বমহলে প্রশংশিত হন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24