ঢাকাSunday , 25 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের কয়েক মুহূর্তের মধ্যে লাশ হতে হলো নবদম্পতিকে

Link Copied!

ছোট্টবেলার বন্ধুত্ব পরিণতি পেয়েছিল বিয়েতে। কে বা জানত, সেই বিয়ের দিনটাতেই দুটো এক হওয়া হৃদয়কে কেড়ে নেয়া হবে? কে বা জানত যে, বিয়ের পোশাকটাও খোলার আর ফুরসত পাবেন না ওরা! ওই লাল টকটকে ফুলগুলো টেবিলে রেখে আগেই রক্তের দাগের ছিটেফোঁটা লেগে যাবে!

তাই হল! যুক্তরাষ্ট্রের টেক্সাসে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটল।

শরীরে তখন বিয়ের পোশাক। হার্লে মর্গ্যান তখনও ডার্ক স্যুটে। আর রিয়ান্নোন ব্যুড্রিয়ক্সের পরনেও তখন সাদা গাউন।

১৯ বছরের মর্গ্যান বিয়ে করেছিলেন ২০ বছরের ব্যুড্রিয়ক্সকে। শুক্রবার বিয়ে করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই চার্চ থেকে বেরোতে গিয়েই ট্রাকের ধাক্কায় প্রাণ যায় নবদম্পতির।

অরেঞ্জ পুলিশ ক্যাপ্টেন লঙ্গোলিস বলছেন, ‘ওদের পিছনেই ছিল গোটা পরিবার। যে হলে রিসেপশনের আয়োজন করা হয়েছিল, সেদিকেই যাচ্ছিল ওরা।’

লঙ্গোলিস আরো বলছেন যে, ওই নবদম্পতি আসলে ‘ছোটবেলার সুইটহার্ট!’

পুলিশ সূত্রে আরো জানা গেছে যে, ‘বরই চালাচ্ছিলেন গাড়ি। গাড়ির গতিও বেশ ভালোই ছিল। ট্রাক এসে ধাক্কা মারার পরে বেশ কিছু বার পল্টি খায় ওদের গাড়িটি।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24