ঢাকাSaturday , 24 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাস খাদে পড়ে সেনাসদস্য নিহত : আহত ৬

Link Copied!

শনিবার রংপুর-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে এক যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে এক সেনাসদস্য নিহত এবং ৬ জন আহত হয়েছে।

হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, লক্ষ্মিপুর জেলা থেকে একটি যাত্রীবাহি বাস রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল সাড়ে ৭ টায় যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৭২০) বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বান্দরবনে কর্মরত এক সেনা সদস্য সার্জেন্ট আব্দুল আজিজ (৩৫) ঘটনাস্থলে মারা যায়। তার বাড়ি লক্ষ্মিপুর জেলায় । তিনি লক্ষ্মিপুর থেকে সৈয়দপুর ক্যানমেন্টে যাচ্ছিলেন।

বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে আছে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎিসাধীন আছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24