ঢাকাFriday , 23 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

থানা চত্বর থেকে মোটরসাইকেল চুরি, এসআই’র ড্রাইভার আটক

Link Copied!

গাজীপুরের শ্রীপুর থানা থেকে চুরি করে নেয়া একটি মোটর সাইকেলসহ ওই থানার এক এসআই’র ব্যক্তিগত গাড়ি চালকসহ তিনজনকে বৃহষ্পতিবার বিকেলে আটক করেছে পুলিশ। তারা হলো- শ্রীপুরের কর্ণপুর এলাকার সুজন (২২), এবং শ্রীপুর পৌর এলাকার সবুজ (২৩) ও সাঈদ (২২)। এদের মধ্যে সুজন ওই থানার এসআই মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত গাড়ি চালক।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. আক্তার হোসেন ও বাইকটির মালিক মোস্তফা কামাল জানান, প্রায় আড়াই মাস আগে রেজিষ্ট্রেশন নম্বর না থাকায় শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তফা কামালের ব্যবহৃত নাম্বারবিহীন একটি মোটরসাইকেল মাওনা-চৌরাস্তা এলাকা হতে জব্দ করে পুলিশ শ্রীপুর থানা ভবনে আটকে রাখে।

বৃহস্পতিবার সকালে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওই মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে বাইকটির প্রকৃত মালিক মোস্তফা কামাল থানায় যান। এসময় মোটর সাইকেলটি থানা ক্যাম্পাসে যথাস্থানে পাওয়া যায়নি। দুপুরে স্থানীয় কর্ণপুর এলাকার সুজনকে তার অপর দুই সঙ্গীসহ মোটরসাইকেলটি চালিয়ে যেতে দেখে পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ গেইট এলাকা থেকে খোয়া যাওয়া মোটরসাইকেলসহ ওই তিনজনকে আটক করে। সুজন মোটর সাইকেলটির ডুপ্লিকেট চাবি বানিয়ে কৌশলে থানা ক্যাম্পাস থেকে নিয়ে যায়।

সুজন ওই থানার এসআই মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত গাড়ি চালক। তবে সে থানার কোন গাড়ি চালাতো না সুজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24