ঢাকাThursday , 22 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকার বাবার দেয়া বিষে প্রাণ গেলো যুবকের

Link Copied!

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের ভ্যান চালক মো: আমিন শেখ (২২) কে বিষ পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৭ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। মৃত আমিন শেখ পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত সোরহাব শেখের ছেলে।

জানাগেছে, গত ২৪ জুলাই রাত সাড়ে ৭টার দিকে আমিন বিষপান অবস্থায় নিজ বাড়ীর উঠানে এসে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করে। ওই হাসপাতালে তিন দিন থাকার পর তার অবস্থার অবনতি হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুই দিন ফরিদপুর ভর্তি রাখার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ১৮দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আমিন মারা যায়। ওই হাসপাতালেই লাশ ময়নাতদন্ত করা হয়।

মৃত আমিনের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী দয়ালবন্ধ গ্রামের জনৈক স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো আমিনের। মেয়েটার বাবা অত্যান্ত চতুরতার সাথে অটো রিকশা কেনার কথা বলে আমিনের কাছ থেকে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়। তবে সে তার মেয়েকে আমিনের সাথে বিয়ে না দিয়ে বরং তার ছেলেকে বিষ খাইয়ে বাড়ী পাঠিয়ে দেয়।

অসুস্থ্য থাকা অবস্থার তার ছেলে টাকা হাতিয়ে নেয়া এবং বিষ খাওয়ানের বিষয়টি তাদের জানিয়েছে। আমার ছেলে মৃত্যু সঠিক বিচার চাই ।

এ বিষয়ে মেয়েটির বাবা বলেন, আমার মেয়ের সাথে মৃত আমিনের প্রেমের সম্পর্ক বা অটোরিক্সা কেনার টাকা লেনদেন হয়নি। তিনি আরো বলেন, বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করা হবে।

পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন জানান, আমিন শেখ বিষ খেয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কিন্তু প্রেম ঘটিত কারণে বিষ খাইয়ে তাকে মারা হয়েছে কি না তা তিনি জানেন না।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24