ঢাকাSunday , 18 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

Link Copied!

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারী সহ ৭ জন নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা জামতলী নামকস্থানে ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের বাস ও নাঙ্গলকোট থেকে কুমিল্লাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ৭ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের স্থানীয় ক্লিনিক ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজিতে চালকসহ ৭জন যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

লালমাই থানার ওসি বদরুল আলম সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক ও ছয় যাত্রী নিহত হন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24