ঢাকাThursday , 15 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত : দাদী ও ফুফু আহত

Link Copied!

ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত এবং দাদী ও ফুফুসহ তিনজন আহত হয়েছেন। নিহত পিতার নাম সিরাজ (৪৫) ও পুত্র জায়েদ (৬)। বৃহস্পতিবার দুপুরে ফুলপুর উপজেলার ইমাদপুর ডিউমোড়ে বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুঘর্টনা ঘটে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, বৃহস্পতিবার দুপুরে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জায়েদ মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় জায়েদের পিতা সিরাজ মারা যান।

তিনি আরো বলেন, এ ঘটনায় আহত জায়েদের দাদী ও ফুফু তামান্না ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত সকলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24