ঢাকাSaturday , 10 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে ভূমিধসে নিহত ২২

Link Copied!

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এতে আরো অনেকের নিখোঁজ থাকার আশংকায় জরুরি বিভাগের কর্মীরা শনিবার তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। প্রবল মৌসুমি বর্ষণের ফলে সেখানে এ ভূমিধসের ঘটনা ঘটে। খবর এএফপি’র।

শুক্রবার মিয়ানমারের মোন রাজ্যে পবর্তের পাদদেশে অবস্থিত থায়ি পেয়ার কোনি গ্রামের ওপর ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ১৬টি বাড়ি ও এক মঠ মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার দলের সদস্যরা জীবিতদের খুঁজে বের করতে এবং কাদা-মাটির ভিতর থেকে অনেকের লাশ উদ্ধারে রাতভর কাজ করে।

স্থানীয় প্রশাসক মিয়ো মিন তুন বলেন, ‘এ পর্যন্ত আমরা ২২ জনের লাশ ও আহত ৪৭ জনকে উদ্ধার করেছি।’ এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে বলে কর্মকর্তারা ধারণা করছেন।’

৩২ বছর বয়সী হতাই হতাই উইন বলেন, তার দুই মেয়ে এবং অপর পাঁচ আত্মীয়ের এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি বিকট শব্দে পাহাড় ধসের শব্দ শুনি এবং মাটির নিচে আমার বাড়িটি চাপা পড়ার দৃশ্য দেখতে পাই।’ সূত্র : বাসস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।