ঢাকাWednesday , 7 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুর পরামর্শের জন্য ড্যাবের হটলাইন চালু

Link Copied!

ডেঙ্গু নিয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মানুষের সামনে বক্তব্যের ধোয়া উড়াচ্ছে। মানুষের সাথে রং তামাশা করছে। অন্যদিকে বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে। আজও ডেঙ্গু নিয়ে বিশিষ্ট চিকিতসকেরা সচেতন করতে কাজ করছে।

বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডেঙ্গু পরামর্শ কেন্দ্র ও হটলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়। ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ড্যাবের সিনিয়র সহসভাপতি মো: আবদুস সেলিম, মহাসচিব অধ্যাপক ডাঃ আব্দুল সালাম, কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম শাকিল, ডা: মোঃ ফখরুজ্জামান, ড্যাবের তথ্য ও গবেষণা সম্পাদক ডা: মোঃ সায়েম, ফারুক কাশেম, মশিউর রহমান কাজল প্রমুখ। হটলাইন উদ্বোধনের পর নয়া পল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। ডেঙ্গু রোগ মহামারীর রূপ নিয়েছে; কিন্তু সরকার কোনো গুরুত্ব দেয়নি। ভোটারবিহীন সরকার ডেঙ্গু সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা ও সুশীল সমাজের সতর্ক বার্তাকে ভ্রুক্ষেপ করেনি। বরং মশকরা আর উপহাস করেছে।

কুরবানির ঈদ উপলক্ষে লাখ লাখ লোক গ্রামে যাবেন; কিন্তু ডেঙ্গু প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলে কোনো কার্যকর ব্যবস্থা নেই। যেখানে ঢাকাতেই এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসক, শিক্ষার্থী সহ অনেকেই প্রতিদিন মারা যাচ্ছে। তাহলে গ্রামগঞ্জের কী অবস্থা হবে? ৬৪ জেলায় এখন ডেঙ্গু। এটা আরো তীব্রতর হলে কি পরিমাণ মড়ক শুরু হবে? তার ইয়ত্তা নেই। অথচ সরকার কোনো পদক্ষেপ নেয়নি। সরকারের প্রস্তুতি কী। কী করছে তারা?

ড্যাবের কর্মকাণ্ডে প্রশংসা করে রিজভী বলেন, আজকে ডেঙ্গু আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ড্যাব হটলাইন চালু করেছে যা খুবই গুরুত্বপূর্ণ। যে কেউ ডেঙ্গু বিষয়ে পরামর্শ জানতে চাইলে সহজেই সহযোগিতা পাবেন। ০১৩০৬৮৫৯৬৬৪ নাম্বারে কল করলে যে কেউ ডেঙ্গু বিষয়ে পরামর্শ জানতে পারবেন। বিএনপির অন্য অঙ্গ সংগঠনগুলোও পাড়ায় মহল্লায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করছে।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ বলেন, আমরা মানবিক কারণে কাজ করছি। আজকে ডেঙ্গু আক্রান্ত মানুষের পদভারে হাসপাতালে ঠাঁই নেই অবস্থা। এজন্য মানুষের পাশে দাঁড়াতে আমরা ড্যাবের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আমাদের হটলাইনে যে কেউ ফোন করে ডেঙ্গু রোগ নিয়ে পরামর্শ জানতে পারবেন।

ড্যাবের মহাসচিব আবদুস সালাম বলেন, ডেঙ্গু এখন সারা দেশে মহামারী আকার ধারণ করেছে; কিন্তু সরকার প্রকৃতপক্ষে কোনো পদক্ষেপ নেয়নি। ডেঙ্গু রোগ সামাল দেয়া যাচ্ছে না। অবিলম্বে ডেঙ্গুকে মহামারী ও জাতীয় দুর্যোগ ঘোষণা করা হোক। এজন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি। তাহলে সবাই ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ নিবে। সবাইকে সচেতন হতে হবে এর কোনো বিকল্প নেই।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।