ঢাকাMonday , 5 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আরও একটি রেকর্ড গড়লেন কোহলি

Link Copied!

ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বিরাট কোহলি। এবার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়লেন কোহলি।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক এখন ভারত অধিনায়কের। এতদিন ৮ হাজার ৩৯২ রান নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষেই ছিলেন সুরেশ রায়না।

রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ রান করেন বিরাট। এই রান করার মধ্য দিয়ে সুরেশ রায়নাকে টপকে যান কোহলি। টি-টোয়েন্টিতে সবমিলে কোহলির রান এখন ৮৪১৬। এই রান করতে ২৫৪ ইনিংস খেলেছেন তিনি।

তবে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে রান সংগ্রহকে ছয় নম্বর পজিশনে আছেন কোহলি। ১২ হাজার ৮০৮ রান নিয়ে শীর্ষে আছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ৯ হাজার ৯২২ রান নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন নিউজিল্যান্ডের সাকেব তারকা ক্রিকেটার ব্রান্ডন ম্যাককালাম।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৪২২ রান নিয়ে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। ২ হাজার ৩১০ রান নিয়ে দ্বিতীয় পজিশনে বিরাট কোহলি। ২ হাজার ২৭২ রান করে তৃতীয় পজিশনে রয়েছেন মার্টিন গাপটিল।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।