ঢাকাSunday , 4 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কোহলিকে অধিনায়ক রেখে ভারতে নতুন কোচ চান শোয়েব

Link Copied!

ভারতের নেতৃত্বে বিরাট কোহলিকেই দেখতে চান পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার; কিন্তু দলের জন্য যদি পরিবর্তনের প্রয়োজন হয়, তবে কোচ এবং নির্বাচক কমিটিতে রদবদল করা উচিত বলে মনে করেন তিনি।

আখতার বলেন, ‘কোহলি খুবই ভালো ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবেও দারুণ করছে সে। বিশ্বকাপের মত বড় মঞ্চে সেরা সাফল্য পায়নি, কিন্তু দলকে বেশ ভালো নেতৃত্ব দিচ্ছেন কোহলি। তবে ভারতে কোচ বা নির্বাচক প্যানেলে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।’

২০১৫ সাল থেকে পুরোপুরিভাবে ভারতের নেতৃত্ব দিচ্ছেন কোহলি। এরপর তার নেতৃত্বে তিন ফরম্যাটেই সাফল্য পেয়েছে ভারত। টেস্টে-ওয়ানডেতে র‌্যাংকিং-এ এক নম্বর দল হওয়া। টি-২০তেও সাফল্য পেয়েছে ভারত। তাই কোহলির নেতৃত্বে ইংল্যান্ডে দ্বাদশ বিশ্বকাপে সেরা সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছিলো ভারত। সেই লক্ষ্য নিয়ে গেল মে’তে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যায় ভারত। লিগ পর্বে দুর্দান্ত পারফরমেন্স ভারতের। ৯ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের সেরা দল হয়ে সেমিফাইনালে উঠে টিম ইন্ডিয়া।

কিন্তু সেমিফাইনালে ভারতের স্বপ্ন ভঙ্গ হয়। নিউজিল্যান্ডের কাছে হেরে সেমি থেকে বিশ্বকাপ মিশন শেষ করে ভারত।

তাই কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে সীমিত ওভারের জন্য ভারতের অধিনায়ক করার গুঞ্জন উঠে। সেই সাথে পুরো কোচিং স্টাফদেরও পরিবর্তন করার চিন্তা করতে শুরু করে ভারতীয় বোর্ড। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে থাকায় পুরনো সব সেটআপ রেখে দেয় বোর্ড।

তবে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতের সেট-আপে ব্যাপক পরিবর্তন আসতে পারে। অধিনায়ক থেকে শুরু করে কোচিং স্টাফ ও নির্বাচক প্যানেলেও। তবে ভারতের অধিনায়ক হিসেবে কোহলিকেই দেখতে চান পাকিস্তানের আখতার। তিনি বলেন, ‘কোহলিকে নেতৃত্ব থেকে সরানো উচিত হবে না। গত তিন-চার বছর অধিনায়ক হিসেবে ভালো করছে কোহলি। তবে এখন কোহলির দরকার একজন ভাল কোচ। যে কোহলির সাথে মানিয়ে নিতে পারবে। সেই সাথে দরকার খুব ভাল নির্বাচক কমিটি। যাদের সাথে কোহলির ভালো বোঝাপড়া হবে। কোচ ও নির্বাচন কমিটি ভাল হলে কোহালির কাজ আরও সহজ হবে, এতে আরও ভালভাবে নেতৃত্ব দিতে পারবে সে।’

ভারতের সাবেক অনেকেই মনে করছেন কোহলিকে টেস্টে, রোহিতকে রঙ্গীন পোশাকের নেতৃত্ব দেয়ার কথা। কারন আইপিএলে ও কিছু আন্তর্জাতিক ম্যাচে রোহিতের অধিনায়কত্বের সুনাম রয়েছে। তবে সাবেকদের সাথে একমত নন আখতার। তিনি বলেন, ‘রোহিত ভাল অধিনায়ক, সেই ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই। আইপিএল ও কিছু আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে ভালো করেছে সে। তবে আমার মতে, কোহলিকে ভারতের অধিনায়ক হিসেবে রেখে দেওয়াই সঠিক হবে। কোহলিকে নেতৃত্ব থেকে সরানো উচিত হবে না ভারতের। ভবিষ্যতে ভারতকে আরও সাফল্য এনে দিতে পারবে সে।’ বাসস

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24