ঢাকাSunday , 4 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত চার্জশীট প্রত্যাহার করুন

Link Copied!

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে ফেনী থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের রোষানলে পড়া ৬ সাংবাদিকের বিরুদ্ধে ১০টি মামলায় দায়েরকৃত চার্জশীট প্রত্যাহার দাবী জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

রোববার সকালে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্র্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর মানববন্ধনে বক্তারা আরো বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তিগত আক্রোশে বিতর্কিত এসপি জাহাঙ্গীর সরকার সাংবাদিকদের মামলায় ফাঁসিয়েছেন। এসব সাংবাদিকদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরিও নেই, এমনকি এসব মামলার এজাহারেও তাদের নাম ছিল না। অথচ ওসিদের এসিআরের ভয় দেখিয়ে জাহাঙ্গীর সরকার সাংবাদিকদের নাম চার্জশীটে অন্তভূক্ত করতে বাধ্য করেন। এটি সরকারি দায়িত্ব পালনে স্বেচ্ছাচারিতার নজিরবিহীন বহি:প্রকাশ।

বক্তারা অবিলম্বে এ চার্জশীট প্রত্যাহার ও জাহাঙ্গীর সরকার সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবী করে বলেন, অন্যথা সাংবাদিক সমাজ আরো কর্মসূচী দিতে বাধ্য হবে। তারা পরশুরামের সাংবাদিক আবু ইউসুফ মিন্টুর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাঈদ খানের সভাপতিত্বে ও সহ-সভাপতি সৈয়দ মনির আহম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক- সুজন সভাপতি এডভোকেট লক্ষন বণিক, ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও পায়রা সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মানবাধিকার নেতা কাজী সালাহ উদ্দিন নোমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জাতীয় কবিতা পরিষদের ফেনী জেলা সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরী, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ,বিজয় টিভি প্রতিনিধি কাফি দিদার, নয়া পয়গাম ব্যবস্থাপনা সম্পাদক সাদ্দাম হোসেন গনি, ছাগলনাইয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাবেক সভাপতি কামরুল হাসান লিটন, দাগনভূঞা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইমাম হাছান কচি, ফুলগাজী প্রেস ক্লাব সভাপতি কবির আহম্মদ নাছির, অধিকার ছাগলনাইয়া প্রতিনিধি ও কাব্যাঙ্গন সভাপতি বকুল আক্তার দরিয়া, মোহনা টিভির প্রতিনিধি নিজাম উদ্দিন, ফোরামের সমাজকল্যাণ সম্পাদক জহিরুল হক সজিব ও ধর্ম সম্পাদক এম এম সোহেল প্রমুখ।

ওয়াইজেএফবির নিন্দা
ফেনীর চারজন সাংবাদিককে প্রতিহিংসামূলকভাবে বেশ ক’টি মামলায় ফাঁসিয়ে দেয়ার ও পরশুরামের এক সাংবাদিকের উপর হামলার তীব্রপ্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা শাখা। ফোরামের ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ ফরহাদ এহেন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা বলেন, আলোচিত ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটনে সক্রিয় ভূমিকা রাখায় ফেনী থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের রোষানলে পড়েছেন ফেনীতে কর্মরত সাংবাদিকগণ।

গত ১২ মে সন্ধ্যায় জাহাঙ্গীর আলম সরকারের বদলি আদেশ আসার পর তিনি রাতে জরুরি ভিত্তিতে ওসিদের ডেকে চাপ প্রয়োগ করে সাংবাদিকদের বিরুদ্ধে কয়েকটি চার্জশিট তৈরি করান। এমনকি সমঝোতা হওয়া মামলায়ও চার্জশিট দিতে বলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24