ঢাকাSaturday , 3 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়া করলেন ভাবি, প্রেমিকের পা কাটলেন দেবর

Link Copied!

টাঙ্গাইলের দেলদুয়ারে ভাবির পরকীয়া প্রেমিকের পা কেটে দিয়েছেন দেবর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ফাজিলহাটি গ্রামের বেতবাড়ি গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) এ.কে. সাইদুল হক ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেতবাড়ি গ্রামের নাজির উদ্দিনের ছেলে প্রবাসী শামীম মিয়ার স্ত্রী রুমা প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে লাবু মিয়ার (২৪) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঘটনা জানাজানি হলে সামাজিক সালিশের মাধ্যমে উভয়কে সতর্ক করে দেয়া হয়। কিন্তু এরপর তাদের প্রেমের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে বলে অভিযোগে প্রকাশ।

স্ত্রীর পরকীয়ার ঘটনা জানতে পেরে শামীম বিদেশ থেকে বাড়ি চলে আসেন। কিন্তু তাতেও স্ত্রীর পরকীয়া থামেনি বলে অভিযোগ। ঘটনার দিন শামীম ও তার ভাই উজ্জ্বল ধারালো অস্ত্র নিয়ে লাবুকে খুঁজতে থাকেন। বাড়ির সামনে পেয়ে উজ্জ্বল চাপাতি দিয়ে এলোপাথারি কোপাতে থাকেন। কোপে লাবুর ডান পায়ে হাঁটুর নিচে হাড়সহ কেটে যায়। হাত দিয়ে ফেরাতে চেষ্টা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় শামীম পাশে দাঁড়িয়ে ছিলেন। পরে পরিবারের লোকজন মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেশী সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির সামনে উজ্জ্বল লাবুকে কুপিয়েছে। সামাজিক বিচার সালিশে তাদের বিরোধ মীমাংসা করার চেষ্টা করা হয়েছে।

বাড়ির পুরুষ সদস্য পলাতক থাকায় এ ব্যাপারে উজ্জ্বলের মা জানান, তার ছেলে শামীমের স্ত্রীর সঙ্গে লাবুর এক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। এনিয়ে সালিশও হয়েছে। সালিশে সতর্ক করা হলেও তারা শোনেনি। ভাবির পরকিয়া উজ্জ্বল মেনে নিতে পারেননি, তাই ছেলেটাকে পিটিয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।