ঢাকাSaturday , 3 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘চ্যাম্পিয়ন হতে হলে’ ম্যানইউ’তে যাও, দিবালাকে রোনালদো

Link Copied!

আর্জেন্টাইন ফুটবলা তারকা পাওলো দিবালাকে ‘চ্যাম্পিয়ন হতে হলে’ ম্যানইউ’তে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ক্লাব সতীর্থ পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নিজের জাত চিনিয়েছিলেন রোনালদো। পর্তুগিজ উইঙ্গার প্রথম ব্যালন ডি’অর জেতার স্বাদ পান রেড ডেভিলদের হয়েই। এবার তিনি জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকেও ওল্ড ট্রাফোর্ডে যোগ দিতে বলেছেন।

সম্প্রতি কয়েকদিন ধরে ফুটবল বিশ্বে আলোচনা হচ্ছে দিবালার নতুন ঠিকানা নিয়ে। পাওলো দিবালা-রোমেলু লুকাকুকে অদল-বদল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস বৈঠকে বসেছে বলেও গুঞ্জন চলছে ফুটবল দুনিয়ায়।

ইতোমধ্যে সামাজিক যোগাযগের মাধ্যম হোয়াটসআপের এক গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন হতে হলে’ দিবালাকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া উচিত। খবরটি প্রকাশ করেছে দ্য ডেইলি মেইল।

উল্লেখ্য, লুকাকুকে দিয়ে দিবালাকে চাইছে ইউনাইটেড। আর জুভেন্টাসও মুখিয়ে আছে বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকুকে দলে ভিড়াতে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।