ঢাকাThursday , 1 August 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু নিয়ে ব্যবসা : ৫ দিনের বিল ৫ লাখ!

Link Copied!

দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যেও চিকিৎসা নিয়ে ব্যবসার ফাঁদ পাতার অভিযোগ উঠেছে৷ কিছু বেসরকারি হাসপাতাল, ডায়াগনিস্টক সেন্টার এবং ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ৷ রোগ পরীক্ষার দাম ঠিক করে দেয়ার পরও তা মানা হচ্ছে না৷

ঢাকার স্কয়ার হাসপাতালে এক ডেঙ্গু রোগীর ২২ ঘন্টার চিকিৎসায় বিল ধরা হয়েছে এক লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা৷ এটা নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন ছাপা হলেও চুপ আছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর৷ ওই রোগী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীন৷ ২৬ জুলাই রাতে মারা যান তিনি৷ আরো একটি হাসাপতালের বিলের কপি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল৷ সেখানে পাঁচ দিনের চিকিৎসা খরচ সাড়ে পাঁচ লাখ টাকা৷ মুখ বন্ধ রেখেছে ওই হাসপাতালটিও৷

ডেঙ্গু পরীক্ষা ফি পাঁচ শ’ টাকা নির্ধারণ করে দিলেও মানছে না ঢাকার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ল্যাবএইড স্পেসালাইজড হাসপাতাল, পপুলার ডায়গনিস্টিক সেন্টার ও ইবনে সিনা হাসপাতাল৷ দ্বিগুনের বেশি অর্থ আদায়ের কারণে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর৷

২৮ জুলাই ডেঙ্গুর তিন ধরনের পরীক্ষার দাম বেঁধে দেয় সরকার৷ অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পাঁচ শ’, সিবিসি চার শ’ টাকা৷ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘‘প্রাইভেট হাসপাতালের জন্য সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে তাও অনেক বেশি৷ অ্যান্টিজেন হলো ডেঙ্গু নির্ণয়ের টেস্ট৷ তিন দিনের মধ্যে করতে হয়৷ এর একটি কিটের দাম মাত্র এক শ’ ৪৫ টাকা৷ সিবিসি প্লাটিলেট কাউন্টের পরীক্ষার জন্য সর্বোচ্চ এক শ’ টাকার বেশি লাগে না৷ আর অ্যান্টিবডি টেস্ট করতে হয় ছয় দিন পর৷ এটার টেস্ট কিটও ১৪৫ টাকা৷”

তিনি আরো বলেন, ‘‘ডেঙ্গু জ্বরের চিকিৎসায় হাসপাতালে সর্বোচ্চ পাঁচ দিনের বেশি থাকতে হয় না৷ বেসরকারি হাসপাতালে কেবিনে সব মিলিয়ে ২০-২৫ হাজার টাকার বেশি চিকিৎসা খরচ হওয়া উচিত না৷ সরকারি হাসপতালে সাধারণ বেডে চিকিৎসা ফ্রি৷ আর কেবিনে পাঁচ দিনে সর্বোচ্চ সাত-আট হাজার টাকা লাগে৷ ডেঙ্গু চিকিৎসায় তেমন কোনো ওষুধ লাগে না৷”
‘‘এখন প্রাইভেট হাসপাতালগুলো এই সুযোগে অতিরিক্ত মুনাফা করতে চাইছে৷ শুধু তাই নয় বাজারে স্যালাইন সংকট তৈরি হওয়ায় এটা নিয়েও ব্যবসা করা হচ্ছে৷”, জানালেন উত্তম কুমার বড়ুয়া৷

চিকিৎসা শেষে সুন্থ হওয়া কয়েকজন ডেঙ্গু রোগীর সাথে কথা বলে জানা গেছে মধ্যম মানের বেসরকারি হাসপাতালে পাঁচ দিন ভর্তি থাকলে ৩৫-৪০ হাজার টাকা খরচ হয়৷ তবে প্রতিবেদনে যেসব প্রতিষ্ঠানের নাম আছে সেখানে ৬০-৭০ হাজার টাকা নেয়া হয়৷

এদিকে, পরীক্ষা না করেও রিপোর্ট দেয়ার মতো ঘটনাও ঘটছে৷ এই অপরাধে উত্তরার একটি হাসপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুম আরেফিন বলেন, ‘‘আমরা সরকার নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দাম নিচ্ছে কিনা তা দেখছি৷ অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছি৷ আবার নিজেরা উদ্যোগী হয়েও অভিযান চালাচ্ছি৷ টেস্টের দাম বেশি নেয়ায় বুধবার পুরান ঢাকার দুটি ক্লিনিককে জরিমানা করা হয়েছে৷”

এদিকে বেসরকারি হাসপাতালের বেড, কেবিন ভাড়া ও চিকিৎসক ফি’র ব্যাপারে কোনো নীতিমালা নেই৷ ফলে এখানে কোনো আইন প্রয়োগ করা যাচ্ছেনা৷ কোনো কোনো প্রাইভেট হাসপাতালে রোগীকে চিকিৎসকের ভিজিটিং দিতে হয় তিন হাজার টাকা৷ বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি৷
ডয়েছে ভেলে

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24