ঢাকাMonday , 29 July 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেইমারকে ঝুলাতে চান, মামলা উঠাবেন না নাজিলা

Link Copied!

দু’মাস আগে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ব্রাজিলীয় মডেল নাজিলা ত্রিনদাদ। তার আনা সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) তারকা ফুটবলার। তার বক্তব্য ছিল, তিনি কার ইচ্ছের বিরুদ্ধে কিছু করেননি। তারই জের ধরে এক সাক্ষাৎকারে নাজিলা জানালেন, সুবিচারের জন্য তার লড়াই চালিয়ে যাবেন।

ছাব্বিশ বছরের এই মডেল বলেছেন, ‘‘আমার সঙ্গে যা হয়েছে, তা অন্য কারও সঙ্গে হলে সেও ভয় পেয়ে যেত। আমার সঙ্গে কেউ একটা (নেইমার) ঘনিষ্ঠ হতে চেয়েছিল। আমি তার সঙ্গে দেখা করতে যাই। কিন্তু সেই দেখা করার খুব করুণ একটা পরিণতি হয়েছিল। স্বভাবতই মারাত্মক হতাশ হয়ে পড়ি। আমার যাবতীয় প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে যায়। তার পরে আমার খারাপ অবস্থা কাজে লাগিয়ে আমাকে বোকা বানায় কিছু মানুষ। নানা সুবিধেও নেয়।’’

দীর্ঘ এই সাক্ষাৎকারে ‘গোটা ঘটনা’ নতুন করে বলেছেন নাজিলা। সঙ্গে জানিয়েছেন, সব কিছু জানাজানি হওয়ার পরে তাকে ছেড়ে চলে যান তার প্রাক্তন স্বামী। নাজিলার এক পুত্রসন্তান আছে। তাকেও নিয়ে যান প্রাক্তন স্বামী। নাজিলা যোগ করেন, ‘‘এই অবস্থাতে এমন একজনকেও পাইনি, যে সাহায্যের হাত বাড়িয়েছে। এমনকি স্বাভাবিক জীবনে ফিরতে আমি মনোবিদের সাহায্যও নিচ্ছি।’’

নাজিলার মন্তব্য, ‘‘আমার সব চেয়ে খারাপ লেগেছে এটা দেখে যে, পুলিশ বিভাগ সব রকম ভাবে ওকে দোষমুক্ত প্রমাণ করার চেষ্টা করছে। এটা কেন হবে? নেইমার একজন বিখ্যাত ফুটবলার বলে? ওর সামাজিক পরিচিতির জন্য? ওর প্রচুর সম্পত্তি, টাকা রয়েছে বলে? এ সব দেখলে দমবন্ধ হয়ে যাচ্ছে।’’

নাজিলাকে প্রশ্ন করা হয়, তিনি কি নেইমারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করবেন? প্রত্যয়ী মডেলের প্রতিক্রিয়া, ‘‘কখনওই না। আমি শেষ দেখে ছাড়ব। মামলা বা অভিযোগ তোলার প্রশ্ন নেই। লোকে দেখছি আমাকেই ভুল ভাবছে। আমার ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। এটা চলতে দিতে পারি না। আমার লড়াই চলবে। সবাইকে ভুল প্রমাণ করাই এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য।’’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24